এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে পুলিশের সমন্বয় বৈঠক: পুজোয় যান নিয়ন্ত্রণ ও মণ্ডপের নিরাপত্তায় একগুচ্ছ কড়া নির্দেশ

By Eaibanglai - September 29, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে পুলিশের সমন্বয় বৈঠক: পুজোয় যান নিয়ন্ত্রণ ও মণ্ডপের নিরাপত্তায় একগুচ্ছ কড়া নির্দেশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উৎসব পরিচালনার লক্ষ্যে এক মেগা সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে পুজো চলাকালীন দর্শনার্থীদের নিরাপত্তা এবং শহরের যান চলাচল স্বাভাবিক রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মণ্ডপগুলিতে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দমকলের গাড়ি যাতে সহজে পৌঁছাতে পারে, তার জন্য বড় প্রবেশদ্বার ও পর্যাপ্ত খোলা জায়গা রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে। এছাড়া, নির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা করা এবং উৎসবের দিনগুলিতে বাইক আরোহীদের হেলমেট পরা নিশ্চিত করতে পুজো কমিটিগুলিকে নজরদারির অনুরোধ জানানো হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক , মহকুমা শাসক , দুর্গাপুর পশ্চিম, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ ও গলসির বিধায়কেরা। এছাড়াও পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি অঞ্চলের বিভিন্ন পুজো কমিটির সদস্যরা উপস্থিত থেকে পুজোকে নির্বিঘ্ন করার রূপরেখা তৈরি করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement