এই বাংলায়

দুর্গাপুরে ফুটবলের মহোৎসব

By Eaibanglai - November 21, 2022
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন সারা পৃথিবীর উন্মাদনা ও উদ্দীপনা চরমে, তখনই দুর্গাপুর শিল্পাঞ্চলের বি-জোন এলাকার তানসেন অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ফুটবল মহোৎসবের আয়োজন করা হয়েছিল। এই ফুটবল মহোৎসবে ছিল মহিলাদের ফুটবল টুর্নামেন্ট, বালকদের ফুটবল টুর্নামেন্ট ও বয়স্কদের ফুটবল টুর্নামেন্ট ও ভলেন্টিয়ার্স ফুটবল টুর্নামেন্ট। দুর্গাপুর শিল্পাঞ্চলের বি-জোন স্কুল গ্রাউন্ডে গত ১৮, ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই ফুটবল মহোৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হয় মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। দুর্গাপুর শিল্পাঞ্চলে এ হেনো তিনদিন ব্যাপী ফুটবল মহোৎসবের আয়োজনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের ক্রীড়া প্রেমীদের মধ্যে ছিল বিপুল উদ্দীপনা। স্থানীয় জয়দেব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রচারের ব্যবস্থা করা হয়েছিল গোটা শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু মানুষ এদিন এই ফুটবল মহোৎসবের মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমান মাঠে। আগামী দিনেও এই ধরনের ফুটবল মহোৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তানসেন অ্যাথলেটিক ক্লাবের সদস্য কৌশিক রায় মহাশয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement