এই বাংলায় দক্ষিণ বাংলা

পুজোর আগেই কেড়ে নেওয়া হল গেট পাস

By Eaibanglai - September 17, 2026
— Advertisement —
Advertisement
পুজোর আগেই কেড়ে নেওয়া হল গেট পাস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে  চুক্তিভিত্তিক ঠিকা শ্রমিকদের গেট পাস কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল কারখানা চত্বরে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উৎসবের মরশুমের মুখে একজোট হয়ে আন্দোলনে নেমেছে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু (CITU) এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন ইনটাক (INTUC)। যৌথ শ্রমিক সংগঠনের এই আন্দোলনের জেরে কারখানার বেশ কয়েকটি বিভাগে উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ গতকাল  কারখানার ১৯৬ জন ঠিকা শ্রমিকের গেট পাস হঠাৎই কেড়ে নেওয়া হয়। দুর্গাপুজোর ঠিক আগে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মহীন হয়ে পড়ার এই আশঙ্কায় তীব্র ক্ষোভ ছড়ায় সাধারণ কর্মীদের মধ্যে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কারখানার মূল প্রবেশদ্বারের সামনে যৌথভাবে বিক্ষোভ প্রদর্শনে শামিল হয় সিটু ও ইনটাক। আন্দোলনকারী শ্রমিকদের মূল দাবি, অবিলম্বে ওই ১৯৬ জন শ্রমিকের গেট পাস ফিরিয়ে দিতে হবে। এর পাশাপাশি ঠিকা শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা, চাকরির স্থায়িত্ব এবং কারখানায় সুস্থ মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার দাবিও তুলেছেন তারা।

এদিনের প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে ইনটাক নেতা প্রদীপ দত্ত এবং সিটু নেতা নব্যেন্দু সরকার যৌথভাবে কারখানা কর্তৃপক্ষের এই পদক্ষেপকে 'অমানবিক' বলে তীব্র সমালোচনা করেন। শ্রমিক নেতৃত্বের দাবি, অ্যালয় স্টিল কারখানায় বর্তমানে প্রায় ১১৯৬ জন ঠিকা শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের ভবিষ্যৎ এভাবে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া মেনে নেওয়া হবে না।

এই আন্দোলনের জেরে কারখানার অভ্যন্তরীণ কর্মক্ষেত্রেও প্রভাব পড়ে। বিক্ষোভ চলাকালীন কারখানার SM(OP), Crane, Conditioning এবং BBM(OP) বিভাগের শ্রমিকরা কাজ বন্ধ রাখায় সংশ্লিষ্ট বিভাগগুলিতে উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হয়।

এদিকে শিল্পাঞ্চলের এই উদ্ভূত পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। শ্রমিকদের রুজি-রুটির এই সমস্যা সমাধানে তিনি ইতিমধ্যেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন বলে জানা গেছে। সূত্র মারফত খবর, বিধায়কের সঙ্গে আলোচনায় শ্রমিকদের গেট পাস ফেরত দেওয়া এবং কারখানার অভ্যন্তরে একটি সুস্থ ও স্বাভাবিক কাজের পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে সদর্থক কথাবার্তা হয়েছে। তবে শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গেট পাস ফিরিয়ে দেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement