এই বাংলায় দক্ষিণ বাংলা স্বাস্থ্য ও শিক্ষা

মানসিক ও মাদকাসক্ত রোগীদের জন্য বিশেষ উদ্যোগ গৌরী দেবী মেডিক্যাল কলেজের

By Eaibanglai - October 01, 2026
— Advertisement —
Advertisement
মানসিক ও মাদকাসক্ত রোগীদের জন্য বিশেষ উদ্যোগ  গৌরী দেবী মেডিক্যাল কলেজের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  মানসিক এবং মাদকাসক্তর মতো জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করল দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজ হাসপাতাল। দীর্ঘমেয়াদি মানসিক অসুস্থতা, জটিল মনোরোগ এবং তীব্র নেশায় আসক্ত রোগীদের জন্য হাসপাতালে ৭টি শয্যা সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গত ১ মার্চ থেকে এই বিশেষ অন্তর্বিভাগীয় (IPD) পরিষেবাটি সফলভাবে চালু করা হয়েছে।

এই নতুন পরিষেবার আওতায়, ভর্তি হওয়া রোগীদের শারীরিক ও মানসিক অবস্থা পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হবে। পাশাপাশি তাঁদের রাখা হবে ২৪ ঘণ্টার নিয়মিত পর্যবেক্ষণে। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজন অনুযায়ী হাসপাতালে থাকার দিনগুলিতে শয্যা ভাড়া থেকে শুরু করে চিকিৎসার সমস্ত আনুষঙ্গিক পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

হাসপাতালের জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, “সাধারণ ও দুঃস্থ মানুষের পাশে আমাদের মেডিক্যাল কলেজ হাসপাতাল সবসময়ই রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ দল এই মানসিক রোগীদের সার্বিক চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি দেখভাল করবেন।” 

 নিম্নমধ্যবিত্ত ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের রোগীদের ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement