এই বাংলায়

দুর্গাপুরের গোপালমাঠে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু সাব ইন্সপেক্টরের

By Eaibanglai - August 25, 2019
— Advertisement —
Advertisement

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পুলিশ আধিকারিকের। এবারের ঘটনাস্থল দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন ফ্লাইওভারের। জানা গেছে, শনিবার রাত ৯টা নাগাদ দুর্গাপুরের গোপালমাঠের কাছে ২ নং জাতীয়ব সড়কের ওপর একটি ট্রেলার থেকে তারের কয়েল জাতীয় সড়কের ওপর পড়ে যাওয়ায় জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই খবর পেয়ে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছান ওয়াড়িয়া ফাঁড়ির সাব ইন্সপেক্টর তপন মাঝি। জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের সময় আচমকায় একটি পিকআপ ভ্যান দুরন্ত গতিতে পুলিশ আধিকারিক তপন মাঝিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উই পুলিশ আধিকারিককে সিটিসেন্টারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মঙ্গলপুর থেকে ঘাতক ওই পিকআপ ভ্যান ও গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশসূত্রে জানা জানা গেছে, মৃত সাব-ইন্সপেক্টর বার্নপুর নিবাসী। স্ত্রী ও এক কন্যাও রয়েছে তার। দুর্ঘটনায় পুলিশ আধিকারিকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন সমস্ত থানা ও ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর ঘটনায় শোকস্তবদ্ধ দুর্গাপুরের পুলিশকর্মী ও সাধারণ মানুষ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement