এই বাংলায় দক্ষিণ বাংলা

কাঁকসায় দর্শনের জন্য আনা হলো হাজার বছরের প্রাচীন সোমনাথ জ্যোতির্লিঙ্গের খণ্ডাংশ

By Eaibanglai - November 25, 2026
— Advertisement —
Advertisement
কাঁকসায় দর্শনের জন্য আনা হলো হাজার বছরের প্রাচীন সোমনাথ জ্যোতির্লিঙ্গের খণ্ডাংশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  প্রায় হাজার বছরের ইতিহাস ও রহস্যময় আকর্ষণ ক্ষমতা নিয়ে থাকা সোমনাথ জ্যোতির্লিঙ্গের প্রাচীন খণ্ডাংশ দর্শনে আধ্যাত্মিক আবহে মাতল দুর্গাপুরের কাঁকসা। রাসপূর্ণিমার পুণ্যলগ্নে দেশজুড়ে চলতে থাকা বিশেষ পরিক্রমার অংশ হিসেবে কাঁকসা গার্লস স্কুলে এই খণ্ডাংশগুলি ভক্তদের দর্শনের জন্য নিয়ে আসা হয়। উদ্যোক্তাদের দাবি, প্রায় এক হাজার বছর আগে গজনির সুলতান মাহমুদের আক্রমণে এই শিবলিঙ্গ খণ্ডিত হয়েছিল এবং লোহার অস্তিত্ব না থাকা সত্ত্বেও পাথরের খণ্ডগুলিতে চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা রয়েছে। যদিও এই বৈশিষ্ট্যের বিষয়ে এখনও কোনও স্বাধীন বৈজ্ঞানিক তথ্য সামনে আসেনি।

এদিন বৈদিক মন্ত্রোচ্চারণ ও মঙ্গল আরতির মধ্য দিয়ে পুজো-অর্চনা শুরু হয় এবং উপস্থিত ভক্তদের সামনে শিবলিঙ্গের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করেন স্বামী সদানন্দ জি মহারাজ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অতীতে বারবার আক্রমণের মুখে পড়লেও সনাতন ধর্মের ঐতিহ্য ও বিশ্বাস আজও অটুট রয়েছে।

অন্যদিকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে সাধ্বী নিত্যতীর্থ দেবী জানান, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথের এই পবিত্র খণ্ডাংশ সাধারণ মানুষকে দর্শনের সুযোগ করে দিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। 

সব মিলিয়ে ঐতিহাসিক এই খণ্ডাংশ ঘিরে এদিন কাঁকসায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement