এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ফের বিপত্তি! কেবিনের করিডরের ফলস সিলিং ভেঙে অল্পের জন্য রক্ষা স্বাস্থ্যকর্মীদের, বিক্ষোভ আইএনটিইউসি-র

By Eaibanglai - November 25, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ফের বিপত্তি! কেবিনের করিডরের ফলস সিলিং ভেঙে অল্পের জন্য রক্ষা স্বাস্থ্যকর্মীদের, বিক্ষোভ আইএনটিইউসি-র

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ফের পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। মঙ্গলবার হঠাৎই হাসপাতালের কেবিনে যাওয়ার করিডরের ফলস সিলিং স্টিলের চ্যানেল-সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও অল্পের জন্য রক্ষা পান কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য, কিছুদিন আগেই এই হাসপাতালে কাচের কাঠামো ভেঙে পড়ে দু'জন রোগী আহত হয়েছিলেন; পরপর এমন ঘটনায় রক্ষণাবেক্ষণের মান নিয়ে ক্ষোভ বাড়ছে।

এই ঘটনার প্রতিবাদে বুধবার আইএনটিইউসি (INTUC) অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সেক্রেটারি রজত দীক্ষিতের নেতৃত্বে হাসপাতাল চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালের একাধিক বিভাগ বেসরকারিকরণের পথে হাঁটার ফলেই রক্ষণাবেক্ষণে চরম অবহেলা দেখা দিচ্ছে। পাশাপাশি, হাসপাতাল ম্যানেজমেন্ট ও টেন্ডারপ্রাপ্ত সংস্থার মধ্যে আর্থিক রফার কারণেই কাজের গুণমান তলানিতে ঠেকেছে বলে তাঁরা সরব হন।

এদিকে, গোটা ঘটনা নিয়ে হাসপাতালের এক আধিকারিকের প্রতিক্রিয়া জানতে গেলে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। পরপর পরিকাঠামোগত বিপত্তির পরেও কর্তৃপক্ষের এমন আচরণে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন রোগী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে সকলে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement