এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরের রাম মন্দিরের আদলে ১ কোটির পুজো মণ্ডপ, ভিড় সামলাতে পরিদর্শনে পুলিশ কমিশনার

By Eaibanglai - October 03, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের রাম মন্দিরের আদলে ১ কোটির পুজো মণ্ডপ, ভিড় সামলাতে পরিদর্শনে পুলিশ কমিশনার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এবারের দুর্গাপুজোয় দুর্গাপুরের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে ‘ইচ্ছা পূরণ সমাজ সংগঠন’-এর উদ্যোগে রাম মন্দিরের আদলে তৈরি  পুজো মণ্ডপ। ৫৪ ফুট রোড সংলগ্ন দুর্গাপুর ট্রাঙ্ক রোডের ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাব গ্রাউন্ডে তৈরি হচ্ছে বিশালাকার প্যাণ্ডেল। পুজো কমিটির দাবি অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি এই বিশাল পুজো মণ্ডপের জন্য খরচ হচ্ছে ১ কোটি টাকারও বেশি। 

উৎসবের দিনগুলিতে মণ্ডপ চত্বরে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। আর সেই সম্ভাব্য বিপুল ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে আগেভাগেই কোমর বেঁধে ময়দানে নেমেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

শুক্রবার পুজো মণ্ডপ এলাকা সরজমিনে পরিদর্শন করেন পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার। তাঁর সঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একঝাঁক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার মণ্ডপ চত্বর ঘুরে দেখে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। বিপুল জনসমাগমের জেরে যাতে দুর্গাপুরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে না পড়ে, তার জন্য আগাম রুট ম্যাপ ও যানজট নিয়ন্ত্রণের ব্লু-প্রিন্ট তৈরি করছে পুলিশ।

শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ পাচ্ছে  রাম মন্দির মণ্ডপ। উদ্যোক্তাদের আশা, দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও এলাকা থেকে লক্ষাধিক মানুষের ঢল নামবে তাদের পুজো মণ্ডপে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement