এই বাংলায়

দুর্গাপুরের স্টিল টাউনশিপে বিশাল ধস, আতঙ্ক

By Eaibanglai - September 28, 2023
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের স্টিল টাউনশিপে বিশাল ধস, আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের স্টিল টাউনশিপে ধসের জেরে আতঙ্ক ছড়াল বৃহস্পতিবার। বিধান সরণি অর্থাৎ লিং রোডের কনিষ্ক বলয়ের কাছে এই ধস নামে। স্থানীয়রা জানান প্রথমে ওই এলাকায় একটি ছোট গর্ত দেখা গেছিল। ক্রমে সেই গর্ত বিশাল ধসের আকার নেয়। ঘটনায় এলাকায় ছাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

এই রাস্তাটি হল ডিএসপির মেন রাস্তা, ইস্পাত কারখানার অসংখ্য কর্মী এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। ফলে ধসের জেরে বিপদ ঘটার আশঙ্কা করছেন অনেকেই। অন্যদিকে শহরের এই ধস নিয়ে রীতিমতো ধন্ধ দেখা দিয়েছে। কীভাবে এই ধস নামল তা জানা যায়নি। তবে স্থানীয়দের একাংশের মতে ওই রাস্তা দিয়ে ভারী ভারী লরি যাতায়াত করে। তার জেরে এই ধস হতে পারে।

অন্যদিকে এদিন ধসের খবর পেয়ে ডিএসপি’র একাধিক কর্মী আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ও বালি দিয়ে ধসের গর্ত বন্ধ করার ব্যবস্থা করেন। যাতে কোনও বিপদ না ঘটে তাই আপাতত এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement