এই বাংলায় দক্ষিণ বাংলা

‘মদের দোকান দেখলে ঝাঁটাপেটা করুন, দলের অসাধুদের ফিনাইল দিয়ে বের করুন’—মহিলাদের বার্তা দুর্গাপুরের বিধায়কের

By Eaibanglai - November 26, 2026
— Advertisement —
Advertisement
‘মদের দোকান দেখলে ঝাঁটাপেটা করুন, দলের অসাধুদের ফিনাইল দিয়ে বের করুন’—মহিলাদের বার্তা দুর্গাপুরের বিধায়কের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বেআইনি মদের কারবার রুখতে এবং দলের অন্দরে থাকা অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মহিলাদের হাতে ঝাঁটা তুলে নেওয়ার ডাক দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের এমএএমসি  এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, সরকারি প্রকল্পের টাকায় স্বামীরা যাতে মদ খেয়ে অত্যাচার করতে না পারে, সেজন্য মার খাওয়ার আগেই পাড়ায় পাড়ায় মদের দোকানে ঝাঁটাপেটা করতে হবে। এই অভিযানে ডাকলে তিনি নিজেও মহিলাদের সঙ্গে থাকবেন বলে আশ্বাস দেন।

মাদক কারবারের পাশাপাশি নিজের দলের একাংশের বিরুদ্ধেও এদিন তীব্র ক্ষোভ উগরে দেন বিধায়ক। তিনি স্পষ্ট জানান, এই কারবারের সঙ্গে বিজেপির কোনো কর্মী বা নেতা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সরাসরি থানায় এফআইআর করতে হবে।

 সাম্প্রতিক সময়ে অনেকেই গেরুয়া উত্তরীয় পরে বা ভিজিটিং কার্ডে বিধায়কের নাম ব্যবহার করে টাকা তুলছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘ব্লিচিং, গ্যামাক্সিন ও ফিনাইল দিয়ে আগে দলের মধ্যে ঢুকে পড়া এই ধরনের লোকদের সমূলে বের করতে হবে।’’ কেউ বিজেপির নাম ভাঙিয়ে ভয় দেখালে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement