এই বাংলায় দক্ষিণ বাংলা

রাজ্যে সড়ক যোগাযোগে বড়সড় উদ্যোগ কেন্দ্রের, ৮৭০০ কোটি টাকার ২২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে নীতিন গড়করি

By Eaibanglai - November 26, 2026
— Advertisement —
Advertisement
রাজ্যে সড়ক যোগাযোগে বড়সড় উদ্যোগ কেন্দ্রের, ৮৭০০ কোটি টাকার ২২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে নীতিন গড়করি

নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গের সড়ক ও পরিবহণ পরিকাঠামোর উন্নয়নে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। আজ, ২৬ নভেম্বর রাজ্যের প্রায় ৮,৭০০ কোটি টাকা ব্যয়ে মোট ২২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে দুপুর সাড়ে ১২টায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়, যেখান থেকে তিনি সম্পন্ন হওয়া প্রকল্পগুলির উদ্বোধনের পাশাপাশি একাধিক নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পগুলির মূল লক্ষ্য হল রাজ্যের জাতীয় সড়ক নেটওয়ার্কের সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ শহর ও শিল্পাঞ্চলগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করা। প্রায় ৮,৭০০ কোটি টাকার এই বিপুল বিনিয়োগের ফলে যাত্রীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পণ্যবাহী যানবাহনের চলাচলেও নতুন গতি আসবে।

বিশেষজ্ঞ ও রাজনৈতিক মহলের মতে, উন্নত সড়ক পরিকাঠামো গড়ে উঠলে রাজ্যের ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং পর্যটন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। আন্তঃজেলা যোগাযোগ বৃদ্ধি পেলে সামগ্রিকভাবে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement