এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, লাঠিখেলা ও কুস্তি

By Eaibanglai - October 19, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে  রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, লাঠিখেলা ও কুস্তি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাড়ম্বরে ও ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে রামনবমী পালন করল দুর্গাপুরের মেনগেট কাদারোডের ‘মহাবীর আখড়া’। প্রতি বছরের মতো এবারও তাদের উদ্যোগে এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তবে মূল শোভাযাত্রা শুরুর আগে আখড়ার সদস্যদের তরফ থেকে ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা ও লাঠিখেলা প্রদর্শনের মাধ্যমে সনাতনী শক্তি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে।

কাদারোডের মেনগেট এলাকা থেকে এই বিশাল শোভাযাত্রাটি শুরু হয়। এরপর দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার পথ পরিক্রমা করে অবশেষে চিত্রালয় মেলা ময়দানে সমাপ্ত হয়। উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসবের গুরুত্ব বাড়িয়ে তোলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুই। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অচ্ছুদ হাজরা, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল এবং মহাবীর আখড়ার সম্পাদক মিন্টু চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও সম্প্রীতি ও শৃঙ্খলার মধ্য দিয়ে এই উৎসব সুসম্পন্ন হয়েছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement