এই বাংলায় দক্ষিণ বাংলা

সঙ্গীতম আয়োজিত বাৎসরিক শারদীয় সঙ্গীতানুষ্ঠান

By Eaibanglai - October 13, 2026
— Advertisement —
Advertisement
সঙ্গীতম আয়োজিত বাৎসরিক শারদীয় সঙ্গীতানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানের অন্যতম খ্যাতনামা সঙ্গীত শিক্ষাকেন্দ্র ‘ সঙ্গীতম’ এর উদ্যোগে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হল- ১১ ই অক্টোবর সন্ধ্যায় ইস্পাতনগরীর চিলড্রেন্স একাডেমি অফ কালচার এর আচার্য্য জগদীশচন্দ্র বসু সভাগৃহে। অনুষ্ঠান শুরু হয় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে- অংশগ্রহণ করেন সংস্থার অধ্যক্ষ বিমল মিত্র, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, চিলড্রেন্স একাডেমির সম্পাদক মিনা ভট্টাচার্য্য প্রমুখ। তাঁরা অনুষ্ঠানের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত,নজরুলগীতি,খেয়াল, ভজন, আগমনীগান,যন্ত্রসঙ্গীত ইত্যাদি পরিবেশিত হয়। অংশগ্রহণকারী দের মধ্যে ছিলেন - অতিথি শিল্পী পঙ্কজ শ্রীবাস্তব, ঋতুকণা ভৌমিক, শিশু মাউথ অর্গ্যান শিল্পী শতাক্ষী রায়, শুভায়ন ঘোষ, সঙ্গীতম এর নিয়মিত শিল্পী সোমা দে রায় চৌধুরী সহ উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement