এই বাংলায়

দুর্গাপুরে নবোদয় বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By Eaibanglai - August 20, 2023
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে নবোদয় বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ররিবার নবোদয় বিদ্যালয় সমিতির উদ্যোগে দুর্গাপুরের বিধাননগরে স্থিত জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হল তিন দিবসীয় প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের। এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার ও প্রাক্তন ফুটবলার অমিত ঘোষ। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায় দেশের মোট ৬৫১ টি জওহর নবোদয় বিদ্যালয়ের শাখা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আটটি বিভাগীয় জোনে এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব১৪, অনূর্ধ্ব ১৭ পুরুষ এবং মহিলা বিভাগের ছাত্র-ছাত্রীরা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। পশ্চিম বর্ধমান রেফারি অ্যাসোসিয়শনের মোট ১৪ জন আধিকারিক খেলা পরিচালনা করবেন। তিন দিনে তিনশোরও বেশি প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে বিজয়ী দলগুলি সরাসরি খেলার সুযোগ পাবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement