এই বাংলায়

দুর্গাপুরে বিজোনের যুবকের মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

By Eaibanglai - September 12, 2022
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাতনগরীর বিজোনের ভারতী রোডের বাসিন্দা এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মৃত যুবকের নাম অতনু মুখার্জী, বয়স ৩০ বছর। অতনু একটি অনলাইন শপিং সংস্থার কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে গত শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে তার সংস্থার এক আধিকারিকের সঙ্গে বিধান নগরের বাড়িতে দেখা করতে যাচ্ছেন বলে তিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত অবধি বাড়ি না ফেরায় চিন্তিত পরিবারের লোকজন অতনুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা চালিয়েও বিফল হন। এরপর রবিবার ভোর রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে অতনুর বাড়িতে ফোন করে জানানো হয় সে সড়ক দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি। পরে সকালে তার মৃত্যু হয়। অতুনর মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও স্থানীয়দের প্রশ্ন পুলিশ জাতীয় সড়কের ধারে যেখান থেকে অতনুকে উদ্ধারের কথা জানিয়েছে সেখান থেকে অতনুর অধিকারিকের বাড়ি একেবারে উল্টোদিকে। অতনু কীভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছল। অতনুর বন্ধুরাই বা তখন কোথায় ছিল। এরকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে অতনু মুখার্জীর মৃত্যু রহস্য ঘিরে।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাত প্রায় ১০ টা নাগাদ দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ে দু’নম্বর জাতীয় সড়কের ধারে বাইক সহ অতনুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকাবাসীরাই তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় অতনুর পরিবারের লোকজন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement