দক্ষিণ বাংলা

দুর্গাপুরে বিরোধী দলনেতাকে কালো পতাকা, গো ব্য়াক স্লোগান

By Eaibanglai - June 20, 2025
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে বিরোধী দলনেতাকে কালো পতাকা, গো ব্য়াক স্লোগান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ২০ জুন রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিরোধী দল বিজেপি। আসানসোলেও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর যাওয়ার পথে দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে বিরোধী দলনেতাকে কালো পাতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দিল দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সংঘাত তৈরি হয়েছে রাজ্য ও বিরোধী দুই রাজনৈতিক দলের মধ্যে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দেয় রাজভবনে ২০ জুন দিনটি পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। তাতে বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যে বাংলা দিবস হিসেবে একটা নির্দিষ্ট দিন আছে। সেটা পয়লা বৈশাখ। কেন স্বাধীনতার আগের একটা দিনকে আমরা ধরব? বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন? বিজেপি সবকিছু চাপিয়ে দেবে? ওরা ঠিক করে দেবে বাংলা কবে রবীন্দ্র জয়ন্তী পালন করবে, নজরুল জয়ন্তী পালন করবে, পয়লা বৈশাখ কবে পালন করবে? বাংলা কী খাবে, কী পরবে, আপনারা ঠিক করবেন?” প্রসঙ্গত পয়লা বৈশাখকে আগেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে রাজ্য। ওই দিনটি রাজ্য জুড়ে পালন করে রাজ্য শাসক দল।

তবে বিজেপির দাবি, শ্য়ামাপ্রসাদের উপর শ্রদ্ধা জানিয়েই ২০ জুন তারিখটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা দরকার। কারণ জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের নেতৃত্বে ১৯৪৭ সালের ২০ জুন আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসাবে পশ্চিমবঙ্গকে আখ্যা দেওয়া হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement