দক্ষিণ বাংলা

বিধাননগরের কালীবাড়িতে দরজা ভেঙে চুরির চেষ্টা, ধৃত ২

By Eaibanglai - April 17, 2025
— Advertisement —
Advertisement
বিধাননগরের কালীবাড়িতে দরজা ভেঙে চুরির চেষ্টা, ধৃত ২

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন কালীবাড়িতে মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা। ঘটনার তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল বিধাননগর ফাঁড়ির পুলিশ।

জানা গেছে সাধারণত রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মন্দির বন্ধ করে দেওয়া হলেও গত পরশু পয়লা বৈশাখ উপলক্ষ্যে মন্দিরে ভীড় থাকায় রাতে মন্দির বন্ধ করতে রাত প্রায় সাড়ে নটা বেজে যায়। সেবাইত মন্দির বন্ধ করে বাড়ি ফেরার পথেই স্থানীয়দের মারফত খবর পান মন্দির চত্বরে চার পাঁচজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। তিনি তড়িঘড়ি মন্দিরে ফিরে এলে তাঁকে দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরের দিন অর্থাৎ গতকাল মন্দির কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে বিধাননগর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং কালীবাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিধাননগরের কমিউনিটি সেন্টার এলাকা থেকে গতকাল রাতেই দু’জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

অন্যদিকে বিধাননগর ফাঁড়ি থেকে মাত্র কয়েকশো মিটারের মধ্যে অবস্থিত কালীবাড়িতে সন্ধ্যের কিছু পরে দুষ্কৃতী হানার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement