দক্ষিণ বাংলা

তৃণমূল প্রার্থীর সমর্থনে গান গেয়ে মঞ্চ মাতালেন নচিকেতা

By Eaibanglai - April 21, 2026
— Advertisement —
Advertisement
তৃণমূল প্রার্থীর সমর্থনে গান গেয়ে মঞ্চ মাতালেন নচিকেতা

নিজস্ব সংবাদদাতাঃ- বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারের আজ শেষ দিন। কাল বাদে পরশু রাজ্যে প্রথম দফার ভোট। প্রথম দফাতেই ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার মোট ৯টি বিধানসভায়। এদিন প্রচারের একেবারে শেষ লগ্নে তারকা প্রচারে নজর কাড়লেন দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার।

মঙ্গলবার দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় মোড়ে অনুষ্ঠিত এই জনসভায় প্রার্থীর সমর্থনে প্রচারে হাজির হয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও কেশব দে। মঞ্চে দুজনেই গান গেয়ে সকলের মন জয় করেন এবং উপস্থিত কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে তোলেন।

প্রার্থীর সমর্থনে এদিনের প্রচার সভায় উপস্থিত হয়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এবং বর্ধমানের সাংসদ শর্মিলা পোদ্দার।

নির্বাচনী প্রচারের একেবারে শেষ পর্যায়ে তারকা-সমৃদ্ধ এই জনসভা প্রার্থীর প্রচারে বাড়তি গতি আনল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement