দক্ষিণ বাংলা

সাইবার-ফিজিক্যাল সিস্টেম উদ্ভাবনকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ এনআইটি দুর্গাপুরের

By Eaibanglai - June 12, 2025
— Advertisement —
Advertisement
সাইবার-ফিজিক্যাল সিস্টেম উদ্ভাবনকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ এনআইটি দুর্গাপুরের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাইবার-ফিজিক্যাল সিস্টেমস (সিপিএস) -এ উদ্ভাবন এবং উদ্যোক্তা বিকাশের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর (এনআইটি দুর্গাপুর) এবং আইএইচইউবি দিব্যসম্পর্ক, আইআইটি রুরকির টেকনোলজি ইনোভেশন হাব। সিপিএস-সম্পর্কিত উদ্ভাবন, প্রশিক্ষণ, অংশীদারিত্ব ও সহযোগিতা করার জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষরিত হয়েছে।

গত ১০ জুই এনআইটি দুর্গাপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে এই মউ স্বাক্ষরিত হয়। এনআইটি দুর্গাপুরের পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবে এবং আইআইটি রুরকির আইএইচইউবি দিব্যসম্পর্কের প্রকল্প পরিচালক অধ্যাপক সুদেব দেশগুপ্ত এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। জানা গেছে, এই চুক্তির লক্ষ্য হল উদ্যোক্তা উন্নয়ন, সিপিএস এবং উদীয়মান প্রযুক্তিতে প্রশিক্ষণ এবং উচ্চমানের পেটেন্ট, গবেষণা প্রকল্প এবং প্রকাশনাগুলিকে বাস্তব-বিশ্বের পণ্যে রূপান্তর করা যা সামাজিক চাহিদা পূরণ করবে।

দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগটি কেবল দুটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকেই উপকৃত করবে না বরং দেশের প্রযুক্তি-চালিত উন্নয়নে অর্থপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে এনআইটি দুর্গাপুর কর্তৃপক্ষ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement