দক্ষিণ বাংলা

দুর্গাপুরে স্কুল ফেরৎ পুলকার আটক, উদ্বেগ

By Eaibanglai - November 27, 2025
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে স্কুল ফেরৎ পুলকার আটক, উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- উলুবেড়িয়ার বহিরা গ্রামে পুলকার দুর্ঘটনায় তিন খুদে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যেজুড়ে। ওই দুর্ঘটনায় পুলকার পরিবহনের একাধিক বেআইনি দিক প্রকাশ্যে আসায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা। ওই দুর্ঘটনার পর দুর্গাপুরেও শুরু হয়েছে তৎপরতা ও নজরদারি। আর তাতে ধরা পড়ল অব্যবস্থা। আটক করা হল স্কুল ফেরৎ পুলকারকে।

এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের কলাবাগান আম্বেদকর সরণিতে স্কুল ফেরৎ একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকারকে দাঁড় করিয়ে পরীক্ষা করেন ট্রাফিক গার্ডের পুলিশ। আর তাতেই ধরা পড়ে নানা ফাঁক। দেখা যায় ওই গাড়ির ফিটনেস ফেল, পলিউশন ফেল। রীতিমতো ঝুঁকি নিয়ে খুদে পড়ুয়াদের নিয়ে যাতায়াত করছিল পুলকারটি। ট্রাফিক গার্ডের তরফে পুলকারটিকে আটক করা হয় এবং পড়ুয়াদের একটি অন্য গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন,”খুদে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে আমরা তৎপর। সকাল থেকেই চলছে অভিযান শহরের নানা জায়গায়। একটি পুলকার আটক করা হয়েছে। আরো অনেকগুলি গাড়িতে কাগজপত্র ঠিক নেই তাদেরকে সতর্ক করা হয়েছে।”

এদিকে হাওড়ার ওই দুর্ঘটনার পর শহরের পুলকারগুলির এই বেহাল অবস্থা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। অবিলম্বে প্রশাসনিক তৎপরতার দাবি জানিয়েছেন তারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement