দক্ষিণ বাংলা

দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়দের বিক্ষোভ, উত্তেজনা

By Eaibanglai - May 18, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়দের বিক্ষোভ, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন ও অ্যান্টি-ভেনম মিলছে না সরকারি হাসপাতালে, অভিযোগে রোগীর আত্মীয় পরিজনদের বিক্ষোভ প্রতিবাদে উত্তেজনা ছড়াল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন ও অ্যান্টি-ভেনম নিতে যাওয়া রোগীদের পরিজনেরা অভিযোগ করেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাসপাতাল থেকে বলে দেওয়া হচ্ছে ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়তে হচ্ছে রোগী ও তাদের পরিবারকে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও করেন তারা। বার বার হয়রানির শিকার হয়ে বাধ্য হয়েই এদিন তারা মহকুমার হাসপাতালের মূল গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন পড়েন বলে দাবি করেন।

অন্যদিকে বিষয়টি নিয়ে হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানান, ভ্যাকসিন সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় সময়মতো ডোজ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে প্রায় আধ ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement