দক্ষিণ বাংলা

দুর্গাপুরের শিব মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

By Eaibanglai - April 20, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের শিব মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দুর্গাপুরের বিধাননগরের সালারপুরিয়া গার্ডেনিয়া আবাসের কাছে শ্রী শ্রী সিদ্ধেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হল। এই উপলক্ষে তিন দিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার শুদ্ধিকরণ, স্থান শুদ্ধিকরণ, পীঠ ও লিঙ্গের মিলন, জল ধারি এবং শহর পরিভ্রমণের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। রবিবার প্রতিষ্ঠা অনুষ্ঠান, অভিষেক ও শৃঙ্গার, মহা আরতি এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবারের পূর্ণাহুতি যজ্ঞ হোমনের মাধ্যমে তিন দিনের অনুষ্ঠান শেষ হয়।

আয়োজক কমিটির সদস্য অমিত শর্মা, বিকাশ মুন্দ্রা এবং সুজিত কুমার দত্ত জানান, ওঁঙ্কারেশ্বরের পবিত্র নর্মদা নদীর তীর থেকে শিবলিঙ্গ এনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। দেওঘর এবং কলকাতা থেকে আসা পুরোহিতদের একটি দল এই পূজা ও হোম যজ্ঞের অনুষ্ঠান করেন। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে বিশেষ ভাণ্ডারারও আয়োজন করা হয়। যেখানে প্রায় তিন হাজার ভক্ত ভোজন গ্রহণ করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement