এই বাংলায়

দুর্গাপুরে টিএমসিপি ও এবিভিপি সমর্থকদের বচসা, উত্তেজনা

By Eaibanglai - June 20, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে টিএমসিপি ও এবিভিপি সমর্থকদের বচসা, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি সমর্থকদের বচসা ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। ঘটনা দুর্গাপুর গর্ভামেন্ট কলেজ চত্বরের। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে।

অভিযোগ দুর্গাপুর গর্ভামেন্ট কলেজে বেশ কিছু বহিরাগত এবিভিপি সমর্থক ছাত্রদের উপর হামলা চালায় ও মারধর করে। ঘটনার প্রতিবাদে বেশ কিছু এবিভিপি সমর্থক কলেজ গেটের বাইরে জমায়েত হয়ে সরব হয়। এবিভিপির অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে অসামাজিক কার্যকলাপ এবং ‘থ্রেট কালচার’ চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। তাদের দাবি, রাজনৈতিক পালাবদলের পরও কলেজে টিএমসিপির প্রভাব কমেনি। সরকারি এই কলজকে টিএমসিপি নেতারা “আড্ডাখানা” পরিণত করেছে বলেও বলে দাবি করে তারা। অভিযোগ এরপরই এবিভিপি সমর্থক ছাত্রদের সঙ্গে বচসায় জড়ায় টিএমসিপির ছাত্র ছাত্রীরা। যদিও টিএমসিপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিকে বচসার জেরে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে থাকলে নিউ টাউনশিপ থানার পুলিশ গিয়ে পরিস্থিতির স্বাভাবিক করে। পুলিশ জানায়, দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে গন্ডগোল হয়েছিলো। পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement