দক্ষিণ বাংলা

ভর সন্ধ্যায় ভয়াবহ চুরির ঘটনা দুর্গাপুরে

By Eaibanglai - May 29, 2025
— Advertisement —
Advertisement
ভর সন্ধ্যায় ভয়াবহ চুরির ঘটনা দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভর সন্ধ্যায় ভয়াবহ চুরির ঘটনা দুর্গাপুরে। বাড়ির তালা ভেঙে সোনা,রুপোর গহনা ও নগদ সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরেরা। ঘটনা দুর্গাপুরের বেনাচিতির বিদ্যাসাগর পল্লীর।

জানা গেছে বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা গৃহকর্ত্রী বিধবা মধুমিতা পাল বাড়িতে একাই থাকেন। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে দেখেন বাড়ির গেট ও দরজা খোলা, ভিতরে আলো জ্বলছে। ঘরে ঢুকে দেখেন সরব কিছু ওলোটপালট, আলমারি ভাঙা। খোয়া গেছে সোনা রূপোর গহনা সহ নগদ টাকা।

মধুমিতাদেবী জানান তাঁর মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকেন। মেয়ের বিয়ে ঠিক হওয়ায়, বিয়ের জন্য কিছু গয়নাগাটি কিনে রেখেছিলেন। এছাড়াও নগদ টাকাও ছিল আলমারিতে। সবকিছুই নিয়ে গেছে চোরের দল।

অন্যদিকে ভর সন্ধ্যায় ঘন জনবসতি এলাকায় এভাবে দরজা ভেঙে চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে এদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। সব কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement