এই বাংলায়

ডিপিএল-এ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু দুই ঠিকা শ্রমিকের

By Eaibanglai - July 15, 2026
— Advertisement —
Advertisement
ডিপিএল-এ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু দুই ঠিকা শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কর্মরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের। গুরুতর আহত আরও এক শ্রমিক। মৃত দুই ঠিকা শ্রমিক,অন্ডালের বাসিন্দা উমেশ সাউ ও অন্যজন ডিএসপি টাউনশিপের বি-জোনের বাসিন্দা পিন্টুকুমার ঘোষ।

প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী এদিন দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ৭ নম্বর কুলিং টাওয়ারের উপর কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকাই ভারসাম্য হারিয়ে টাওয়ার থেকে নিচে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। গুরুতর আহত হন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের ভূমিকায় সরব হয় শ্রমিক সংগঠনগুলি। তাদের অভিযোগ নিম্নমানের সেফটি বেল্ট ব্যবহারের ফলেই এই বিপত্তি ঘটেছে। যদিও সংস্থার জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র দাবি করেন, উপযুক্ত নিরাপত্তা বিধি মেনেই এদিন কাজ করছিলেন শ্রমিকরা।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ এবং বিএমএস নেতৃত্ব। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement