দক্ষিণ বাংলা

ভোটের প্রাক্কালে বিপুল নগদ অর্থ সহ গ্রেফতার দুই যুবক

By Eaibanglai - April 18, 2026
— Advertisement —
Advertisement
ভোটের প্রাক্কালে বিপুল নগদ অর্থ সহ গ্রেফতার দুই যুবক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের বিধানসভা নির্বাচনের হাতে গোনা কটা দিন বাকি। জোরকদমে রাজনৈতিক প্রচারের পাশাপাশি চলছে প্রশাসনিক নজরদারিও। শিল্পশহর দুর্গাপুরেও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে চলছে শহর জুড়ে কড়া নজরদারি। এরই মধ্যে দুর্গাপুর স্টেশন থেকে প্রচুর নগদ অর্থ সহ দুই যুবক ধরা পড়ল। ধৃত দুই যুবকের নাম গুড্ডু রায় ও তপন কুমার মিত্র। শনিবার তাদের অন্ডাল জিআরপি আসানসোল জেলা আদালতে পেশ করে।

জিআরপি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিহার থেকে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে নামে ওই দুই যুবক। তাদের সঙ্গে থাকা ভারী ব্যাগ ও আচরণে অসঙ্গতি নজরে আসায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ। সন্তোষজনক উত্তর না মেলায় ব্যাগে তল্লাশি চালানো হয় এবং ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা। এরপরই ওই টাকা বাজেয়াপ্ত করে দুই যুককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুর্গাপুরে নামার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল ওই দুই যুবকের। তবে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, কার জন্যই বা নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এদিকে এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে শহরের রাজনৈতিক মহলে। ভোটে প্রভাব খাটানোর উদ্দেশ্যেই কি আনা হচ্ছিল ওই বিপুল অর্থ? এমনই নানা প্রশ্ন ঘোরা ফেরা করছে শহরের আনাচে কানাচে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement