দক্ষিণ বাংলা

দুর্গাপুরে প্রথম আন্ডারওয়াটার ফিস টানেল অ্যাকুরিয়াম

By Eaibanglai - June 18, 2025
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে প্রথম আন্ডারওয়াটার ফিস টানেল অ্যাকুরিয়াম

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলতি মাসের ২৭ তারিখ শুরু হচ্ছে পবিত্র রথযাত্রা উৎসব। দুর্গাপুরের সবচেয়ে পুরনো রথউৎসবগুলির মধ্যে অন্যতম ইস্পাতনগরীর বি-জোনের রাজেন্দ্র প্রসাদ রোডের জগন্নাথ মন্দিরের রথউৎসব। প্রতি বছর এই মন্দিরের জগন্নাথ, বলরাম সুভদ্রা বিগ্রহকে রথে করে চিত্রালয় স্থিত রাজীবগান্ধী ময়দানে অস্থায়ী মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই রথ উপলক্ষ্যে বসে বিশাল মেলা, যা শহরবাসীর কাছে চিত্রালয়ের মেলা নামে পরিচিত। রথের সাত দিন শুধু শহর দুর্গাপুর নয় জেলার বিভিন্ন প্রান্ত এমনকি ভিন জেলা থেকেও মানুষজন চিত্রালয়ের মেলা দেখতে ছুটে আসেন।

ইতিমধ্যেই এবছরের রথ উৎসব উপলক্ষ্যে চিত্রালয় মেলা ময়দানে মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এবারের মেলার বিশেষ আকর্ষণ আন্ডারওয়াটার ফিস টানেল অ্যাকুরিয়াম। যেখানে একটি স্বচ্ছ কাঁচের টানেলের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে চারপাশে বিভিন্ন প্রজাতির মাছ সহ জলজ প্রাণীদের দেখা যাবে। এক কথায় বলতে গেলে যা দর্শনার্থীদের সমুদ্রতলের অভিজ্ঞতা দেবে।

মেলা ময়দানে ইতিমধ্যেই শুরু গিয়েছে আন্ডারওয়াটার ফিস টানেল অ্যাকুরিয়াম তৈরির কাজ। টিকিটের মূল্যও সাধারণের নাগালের মধ্যেই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এবারের রথের মেলায় আন্ডারওয়াটার অ্যাকুরিয়াম দেখতে যে আট থেকে আশি ভিড় জমাবে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুরের মানুষ এই প্রথমবার আন্ডারওয়াটার অ্যাকুরিয়ামের অভিজ্ঞতা করতে চলেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement