এই বাংলায় দক্ষিণ বাংলা

১৮ বছরের নিচেই বিবাহ ও বাচ্চা হওয়ার কারণে এক নাবালিকা কিশোরীর বাবা ও শশুর গ্রেপ্তার মন্তেশ্বরে

By Eaibanglai - October 01, 2026
— Advertisement —
Advertisement
১৮ বছরের নিচেই বিবাহ ও বাচ্চা হওয়ার কারণে এক নাবালিকা কিশোরীর বাবা ও শশুর গ্রেপ্তার মন্তেশ্বরে

এই বাংলায় ওয়েব ডেস্ক , পূর্ব বর্ধমান:- ১৮ বছরের নিচেই বিবাহ ও বাচ্চা হওয়ার কারণে এক নাবালিকা কিশোরীর বাবা ও শশুরকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।  ধৃত আকবর মন্ডল, ও  নানসুর আলী শেখ দুইজনই মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকার বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে বর্ধমানের চাইল্ড দপ্তর থেকে মন্তেশ্বর থানায় অভিযোগ জানানো হয়। মন্তেশ্বর থানায় অভিযোগ আসে যে মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকার নাবালিকা কিশোরী বছর দুই তিন আগে ওই এলাকারই যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের একটি বাচ্চাও হয় তার বয়স প্রায় ৬মাস। তদের পরিচয় পত্র দেখে জানা যায় ১৮ বছরের আগেই তাদের বিবাহ অনুষ্ঠিত হয়েছে  এবং বাচ্চাও হয়েছে। বিষয়টি বর্ধমানের চাইল্ড বিভাগ কর্তৃপক্ষ গোপন সূত্রে জানতে পারে। তারপর চাইল্ড বিভাগ মন্তেশ্বর থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীর স্বামীকে না পেয়ে, নাবালিকা কিশোরীর বিবাহের মদত দেওয়ার অভিযোগে ধৃত নাবালিকা কিশোরীর বাবা আকবর মন্ডল ও শ্বশুর নানসুর আলী শেখকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। মন্তেশ্বর হাসপাতালের  ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক সুজন দাস বলেন "অল্প বয়সে সময়ে গর্ভবতী হলে শারীরিক নানান সমস্যা দেখা দেয়। এ কারণে  ১৮ বছরের আগে কোনভাবেই মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়।" পুলিশ জানায়,  অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকা কিশোরীর স্বামীকে না পেয়ে, বাবা ও শশুরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নাবালিকা কিশোরী স্বামীর বিরুদ্ধে পক্স আইনে মামলা রুজু করে । ধৃত নাবালিকার কিশোরীর বাবা ও শশুরকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement