এই বাংলায়

পরিত্যক্ত খাবার পশুপাখিকে দিচ্ছেন না তো? তাহলে আপনার দ্বারাও হবে এই ভুল!

By Eaibanglai - July 11, 2026
— Advertisement —
Advertisement
পরিত্যক্ত খাবার পশুপাখিকে দিচ্ছেন না তো? তাহলে আপনার দ্বারাও হবে এই ভুল!

সঙ্গীতা চৌধুরীঃ- আমরা অনেক সময় কোন‌ও খাবার খেতে না পারলে সেই খাবার ফেলে দিই অথবা অন্য কাউকে দিয়ে দিই কিন্তু এমনটা কী করা উচিত?
শ্রীম অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনীকার তথা রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত পরিত্যক্ত খাবার সম্পর্কে খুব অমূল্য একটি কথা বলেছিলেন। আজকে সেই কথাটি বলবো।

শ্রীমর কথাসংগ্রহ পৃষ্ঠা ৩৭ এ আছে, “বড় জিতেনকে পরিত্যক্ত খাবার সম্পর্কে শ্রীম এক উপদেশ দিতেছেন,‘অনেকে আছে, কোন খাদ্যে সন্দেহ হল তা নিজে খাবে না, কিন্তু অন্যকে দিয়ে দেয়। তা করা উচিত নয়। তুমি নিজে যা পরিত্যাগ করেছ তা অন্যকে খেতে দিতে পার না পশুপক্ষীকেও না। খাবার জিনিস সব ঢাকনা দিয়ে রাখতে হয়। কোনও জানোয়ার মুখ দিলে কিছুতেই খেতে নাই। সব খাবার ঢাকার অসুবিধা হলে একজন দাঁড়িয়ে পাহারা দাও। আর, লোভ সামলাতে হয়। ভাল খাবার দেখে লোভ সামলাতে না পারলেই বিপদ।’

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement