সংবাদদাতা, বাঁকুড়াঃ- বুনো হাতির সামনে পড়ে গুরুতর আহত হয়েছিলেন নিমাই কুন্ডু নামে এক ব্যক্তি। এদিন তাকে আর্থিক ভাবে সহযোগিতা করা হলো সোনামুখী বনদপ্তর এর পক্ষ থেকে। বনদপ্তর সূত্রে জানা যায়, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের হামিরহাটি পঞ্চায়েতের বড়নারায়নপুর গ্রামের নিমাই কুন্ডু নামের ওই ব্যক্তি গত ফেব্রুয়ারি মাসে ১ তারিখে রাতের বেলায় বাড়ির বাইরে বের হন, আর সে সময় হাতির সামনে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। এমতাবস্থায় তার চিকিৎসার খরচ বাবদ প্রথম পর্যায়ে ১৪২৫৪ টাকা তাকে আর্থিক ভাবে সহযোগিতা করা হলো। এদিন তার তার ছেলে শ্রীকান্ত কুন্ডুর হাতে আর্থিক সহযোগিতা সংক্রান্ত একটি চিঠি তুলে দেওয়া হয় বনদপ্তর এর পক্ষ থেকে। আগামী সোমবার তাকে চেক প্রদান করা হবে। আর্থিক সহযোগিতা পেয়ে খুশি নিমাই কুন্ডু ও তার পরিবার। নিমাই কুন্ডুর ছেলে শ্রীকান্ত কুন্ডু বলেন, বড়বাবু মাঝেমধ্যে ফোন করে আমার বাবার খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা পেয়ে আমি অত্যন্ত খুশি। সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন, উনারা যে টাকা আবেদন করেছিল আমরা সেই টাকা উনাদের দিয়েছি। এখনো পর্যন্ত আমরা ১৪২৫৪ টাকা ওনাদের কে দিয়েছি এবং পরবর্তীকালে ডাক্তারি যা খরচ আমরা আমাদের বনদপ্তর এর পক্ষ থেকে উনাদেরকে সাহায্য করবো। সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
বুনো হাতির দ্বারা আক্রান্ত নিমাই কুন্ডুকে আর্থিক ভাবে সহযোগিতা করল সোনামুখী বনদপ্তর
By Eaibanglai
-
March 01, 2020
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —