এই বাংলায় দক্ষিণ বাংলা

বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার বার্তা! দুর্গাপুরে বিশেষ কর্মসূচি বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশনের

By Eaibanglai - November 14, 2026
— Advertisement —
Advertisement
বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার বার্তা! দুর্গাপুরে বিশেষ কর্মসূচি বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশনের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। চলতি বছরে এই দিবসের মূল বার্তা হলো— ‘Early Action on Diabetes’। অর্থাৎ, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উপসর্গ বাড়ার অপেক্ষা না করে সময়মতো সচেতন হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই সুস্থ থাকার মূল চাবিকাঠি। এই বিশেষ দিনটিকে সামনে রেখে শনিবার দুর্গাপুরে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল 'বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন'।

এদিন দুর্গাপুরের রামমোহন অ্যাভিনিউয়ের ১৮ রুম হোস্টেলে মূল অনুষ্ঠানের পাশাপাশি একটি সচেতনতা র‍্যালি ও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশনের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় 'রিলিফ', 'রোটারি ক্লাব অফ দুর্গাপুর' এবং 'দত্ত অটোমোবাইলস'।

কর্মসূচিতে উপস্থিত বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা সাধারণ মানুষকে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলি চিনে নেওয়ার পরামর্শ দেন। জানানো হয়, অতিরিক্ত তৃষ্ণা পাওয়া, ঘন ঘন প্রস্রাব, দীর্ঘস্থায়ী ক্লান্তি, দৃষ্টি ঝাপসা হয়ে আসা এবং অকারণে দ্রুত ওজন কমে যাওয়ার মতো উপসর্গগুলিকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।

এছাড়াও নিয়মিত রক্তে শর্করার (সুগার) মাত্রা পরীক্ষা করা, রোগের ঝুঁকির দিকগুলি সম্পর্কে অবগত থাকা এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর মানবিক বার্তাও উঠে আসে এদিনের অনুষ্ঠান থেকে। উদ্যোক্তাদের মতে, সময়মতো রোগ নির্ণয় ও সঠিক পদক্ষেপই আগামী দিনে একটি সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে পারে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement