এই বাংলায়

পাণ্ডবেশ্বরে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী, আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের হাসপাতলে

By Eaibanglai - November 06, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ- রাত্রি আটটা নাগাদ নিজের দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন মনোজ ভার্মা নামে এক স্বর্ণ ব্যবসায়ী । ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি কোলিয়ারিতে। জানা গেছে আজ খোট্টাডিহি কোলিয়ারির স্বর্ণ ব্যবসায়ী মনোজ ভার্মা {৪৫} যখন দৈনন্দিন কাজ সেরে দোকান বন্ধ করে খোট্টাডিহি থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন মোটরবাইক চড়ে তখন একটি ফাঁকা জায়গায় তার ওপর এক দুষ্কৃতিকারী দল হামলা করে। সেখানে গুলিবিদ্ধ হন এই স্বর্ণ ব্যবসায়ী। এলাকায় ভালো মানুষ বলে পরিচিত স্বর্ণ ব্যবসায়ী মনোজকে কে বা কারা গুলিবৃদ্ধ করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক । তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement