এই বাংলায়

বিপদে অপরিচিত লোকের সাহায্য পাওয়া কীসের ইঙ্গিত?

By Eaibanglai - November 06, 2023
— Advertisement —
Advertisement
বিপদে অপরিচিত লোকের সাহায্য পাওয়া কীসের ইঙ্গিত?

সঙ্গীতা চৌধুরীঃ– অনেক সময় আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না জাগতিক দৃষ্টিতে। হয়তো আমি কোন সমস্যাই পড়েছি, সেই সমস্যার সমাধান খুঁজছি, হঠাৎ করে সেই সমস্যার সমাধান সংক্রান্ত কোনো বিষয় অন্য কারোর মাধ্যমে আমি জানতে পারলাম, বা আমি কোন একটা বিষয় নিয়ে খুব চিন্তিত বুঝতে পারছি না সেই চিন্তা থেকে আমি কিভাবে মুক্ত হব হঠাৎ দেখলাম আমার সেই ভাবনা-চিন্তা বিষয়ক কোনো আধ্যাত্মিক মোটিভেশনাল ভিডিও হঠাৎ করে আমার চোখের সামনে চলে এলো! এই বিষয়গুলোকে আমরা অলৌকিক বলি, কিন্তু এই সকল ঘটনাগুলো আসলে দিব্যাত্মার খেলা। হ্যাঁ বন্ধুরা,অনেক দিব্য আত্মা আমাদের চারপাশে রয়েছেন, আমরা যদি সৎ মনে কোনো সমস্যা থেকে বেরোনোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, অনেক সময় দেখা যায় যে, এই দিব্যাত্মারা আমাদের সাহায্য করেন। এখন কী‌ভাবে বুঝবো এটা?

স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এই প্রসঙ্গে এক ভক্তকে বলেছিলেন যে,“ লক্ষ্য করেছেন কি যে অতীতে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা আশা করেননি। হঠাৎ যেন বিপদে সাহায্য পেলেন কারোর, বা এমন কোনো ঘটনা ঘটলো যা আপনার জীবনে এক সুন্দর পরিবর্তন নিয়ে এলো। কিংবা বিপদের সময় হঠাৎ কোনো অপরিচিত লোক এসে আপনাকে সাহায্য করে চলে গেল যাকে পরে আর কখনও দেখতে পাননি। এসব দিব্যাত্মার খেলা।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement