এই বাংলায় দক্ষিণ বাংলা

জামুড়িয়ায় মিনিবাসের ধাক্কায় কারখানার শ্রমিকের মৃত্যু, পথ অবরোধ

By Eaibanglai - September 04, 2026
— Advertisement —
Advertisement
জামুড়িয়ায় মিনিবাসের ধাক্কায় কারখানার শ্রমিকের মৃত্যু, পথ অবরোধ

সংবাদদাতা,আসানসোলঃ- জামুড়িয়া থানা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বেসরকারি কারখানার শ্রমিক। মৃত শ্রমিকের নাম যোগেশ মণ্ডল (৩৫)। তিনি জামুড়িয়ার কুমারডুবি এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে নিমডাঙা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে যোগেশ মণ্ডল তাঁর মোটরসাইকেলে চড়ে জামুড়িয়ার গিরিধর মেটাল প্রাইভেট লিমিটেড কারখানায় কাজে যাচ্ছিলেন। সেই সময় জামুড়িয়ার নিমডাঙা এলাকায় একটি দ্রুতগতির মিনিবাস তাঁকে সজোরে ধাক্কা মারে। বাসটির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিমডাঙা ও সংলগ্ন এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ঘাতক বাসটির চালকের শাস্তির দাবিতে এবং ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় বাসিন্দারা জামুড়িয়া-চাঁদা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ব্যস্ততম এই সড়কে অবরোধের জেরে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। রাস্তার দু'দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন, তৈরি হয় তীব্র যানজট।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং অবরোধ তুলতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর, প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রায় কয়েক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক বাসটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement