এই বাংলায় দক্ষিণ বাংলা

পায়ে দড়ি বেঁধে পুকুর থেকে তুলে বিদ্যুতের খুঁটিতে বাঁধা হলো তৃণমূল পঞ্চায়েত সদস্যকে, পরে গ্রেপ্তার

By Eaibanglai - November 24, 2026
— Advertisement —
Advertisement
পায়ে দড়ি বেঁধে পুকুর থেকে তুলে বিদ্যুতের খুঁটিতে বাঁধা হলো তৃণমূল পঞ্চায়েত সদস্যকে, পরে গ্রেপ্তার

সন্তোষ কুমার মণ্ডল,কালনাঃ- পায়ে দড়ি বেঁধে কচুরিপানায় ভর্তি পুকুর থেকে টেনে-হিঁচড়ে তুলে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। পূর্ব বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লকের কাকুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সোমবারের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ওই পঞ্চায়েত সদস্যের নাম সুমিত ঘোষ। পরবর্তীতে খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এবং গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকাছাড়া ছিলেন সুমিত ঘোষ। সোমবার তাঁকে গ্রামে দেখতে পেয়েই উত্তেজিত জনতা ঘিরে ধরে। পরিস্থিতি বেগতিক বুঝে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। অভিযোগ, এরপর উত্তেজিত জনতা তাঁর পায়ে দড়ি বেঁধে পুকুর থেকে টেনে তোলে এবং বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

মঙ্গলবার এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, সুমিত ঘোষ এলাকায় অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন এবং তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদের ওপর অত্যাচার, সমবায় ও বিদ্যালয়ের টাকা তছরুপের মতো একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই বলে দাবি করে বিজেপি নেতার বক্তব্য, এটি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ; বরং বিজেপি কর্মীরাই তাঁকে জনরোষ থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। 

গোটা ঘটনায় কাকুড়িয়া এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে এবং পুলিশ সমস্ত অভিযোগের তদন্ত শুরু করেছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement