এই বাংলায় দক্ষিণ বাংলা

রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন তাপস রায়, দীপক বর্মন এবং উমেশ রায়

By Eaibanglai - November 24, 2026
— Advertisement —
Advertisement
রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন তাপস রায়, দীপক বর্মন এবং উমেশ রায়

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এদিন কর্মসংস্থান, বিধানসভার অধিবেশন এবং জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসবে এবং এই অধিবেশনে মোট আটটি বিল পেশ করা হবে। পাশাপাশি, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় একটি বিশেষ প্রস্তাব এনে কেন্দ্রের কাছে পাঠানো হবে, যাতে ইংরেজিতেও রাজ্যের নাম 'পশ্চিমবঙ্গ' (Paschimbanga) করা হয়। এছাড়া, এখন থেকে সংশ্লিষ্ট দপ্তরের বাইরে সামগ্রিক বিষয়ে রাজ্য সরকারের তরফে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন মন্ত্রী তাপস রায় ও দীপক বর্মন এবং হিন্দি সংবাদমাধ্যমের ক্ষেত্রে দায়িত্বে থাকবেন উমেশ রায়।

বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর দিয়ে মন্ত্রিসভা এদিন বিভিন্ন দপ্তরে মোট ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে (৯,২৫০ জন)—যার মধ্যে ৮,০০০ কনস্টেবল, ৬৫০ সাব-ইন্সপেক্টর, ইএফআর -এ ৬০০ রাইফেলম্যান, সাইবার ক্রাইমে ১৬০ ডেটা এন্ট্রি অপারেটর এবং অ্যান্টি-নারকোটিক বিভাগে ৪৮টি পদ রয়েছে। এছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ৬৩৮টি সহ পর্যটন ও নগরোন্নয়ন দপ্তরে পিএসসি, পিআরবি এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সরকারের ১ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে আগামী ডিসেম্বরেই আরও ১,৩৩১ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও আগামী জানুয়ারি মাসের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ করার আশা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য। সমাজকল্যাণ দপ্তরের অধীনস্থ অনাথ আশ্রম ও প্রতিবন্ধী আবাসিকদের দৈনিক খাবারের বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এর পাশাপাশি, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের তরফে রাজ্যে 'গোকুল মিশন' চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্যের গোশালাগুলির উন্নয়নে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথাও এদিনের বৈঠকে ঘোষণা করা হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement