এই বাংলায়

কাঁকসায় মদের দোকানে চুরি, চাঞ্চল্য

By Eaibanglai - September 30, 2023
— Advertisement —
Advertisement
কাঁকসায় মদের দোকানে চুরি, চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কাঁকসার শিবপুরের একটি দেশি মদের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শনিবার। জানা গেছে দুষ্কৃতীরা দোকানের দরজা ভেঙে ভেতরে ঢোকে ও বেশ কয়েক পেটি মদ ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

দোকানের ম্যানেজার মৃণাল সূত্রধর এদিন জানান সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজা ভাঙা এবং দোকানের ভিতর তছনছ অবস্থা। খোয়া গেছে তিন পেটি দেশি মদ ও ক্যাশ বক্স থেকে প্রায় ৭হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ২০ হাজার টাকার সামগ্রী চুরি গেছে বলে জানান তিনি।

অন্যদিকে কাঁকসা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement