এই বাংলায় দক্ষিণ বাংলা

অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢুকে নিমেষে উধাও, ‘ভুতুড়ে’ লেনদেনে আতঙ্ক

By Eaibanglai - September 22, 2026
— Advertisement —
Advertisement
অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢুকে নিমেষে উধাও, ‘ভুতুড়ে’ লেনদেনে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নিজের নামে এক ছটাক কৃষিজমি নেই, অথচ ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত জমা পড়ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা! শুধু তাই নয়, নিজের নামে কোনও রান্নার গ্যাসের সংযোগ না থাকলেও, অ্যাকাউন্টে ঢুকছে এলপিজি  সাবসিডির অর্থ। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, টাকা ঢোকার কিছুক্ষণের মধ্যেই তা আবার স্বয়ংক্রিয়ভাবে তুলেও নেওয়া হচ্ছে! এই রকমই এক রহস্যময় ও ‘ভুতুড়ে’ ব্যাংক লেনদেনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসার এক পরিবারে।

মূলত বীরভূমের হেতমপুরের বাসিন্দা সীমা দাস বর্তমানে তাঁর ছেলে ও বৌমার সঙ্গে কাঁকসার বামুনাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন। তাঁর অভিযোগ, গত দু’মাস ধরে তাঁর ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষান এবং গ্যাসের সাবসিডির টাকা জমা পড়ছে। অথচ এই দুটি সুবিধার কোনওটির জন্যই তিনি যোগ্য নন এবং কোনও আবেদনও করেননি। ব্যাংকের পাসবই আপডেট করতেই এই অস্বাভাবিক লেনদেন সামনে আসে, যেখানে দেখা যায় টাকা ঢোকার পরেই তা আবার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে।

পরিবারের দাবি, তাঁরা নিজেরা এই টাকা তোলেননি। এই ঘটনার পর আইনি সমস্যা বা পুলিশি হয়রানির আশঙ্কায় দিন কাটছে তাঁদের। আতঙ্কিত সীমা দাস জানান, “আমি খুব চিন্তার মধ্যে রয়েছি। এইভাবে টাকা ঢুকছে, আবার তুলেও নেওয়া হচ্ছে। আমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে? এই নিয়ে খুব ভয়ের মধ্যে আছি।”

এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন  তৎপরতা দেখিয়েছে। জেলা শাসক পন্নামবলাম এস জানিয়েছেন, “যার এই ধরনের সমস্যা হচ্ছে, তাঁকে অনুরোধ করছি অবিলম্বে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানাতে। অভিযোগ পেলেই আমরা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।” 

সরকারি প্রকল্পের এই রহস্যজনক লেনদেনের নেপথ্যে আধার লিঙ্কিংয়ের কোনও গলদ নাকি বড় কোনও আর্থিক জালিয়াতি চক্র কাজ করছে, তা তদন্তের পরেই পরিষ্কার হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement