এই বাংলায়

সাংগাঠনিক শক্তি মজবুত করতে কাঁকসায় তৃণমূল যুব সংগঠনের নতুন কমিটি

By Eaibanglai - January 10, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, কাঁকসাঃ কাঁকসা ব্লকের যুব সভাপতি ঘোষণা হবার পর থেকেই সাতটি পঞ্চায়েত এলাকায় ও ব্লকে যুব সংগঠনের একটি নির্দিস্ট কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কারণ এইসমস্ত এলাকায় নিয়মিত কাজ দেখাশোনা করতে সংগঠন না থাকায় এতদিন একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছিল। তাই দলীয় নির্দেশ ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সংগঠনের কমিটি গঠন করা হল। বৃহস্পতিবার পানাগড় বাজারের কমিউনিটি হলে একটি সভা করে নতুন কর্মীদের নাম জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন গলসির বিধায়ক অলোক কুমার মাঝি, কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার, মহিলা সভানেত্রী স্বপ্না বৈদ্য সহ অন্যান্যরা। বিধায়ক অলোক মাজি জানান এই কমিটি গঠন হবার ফলে আগামীদিনে সংগঠন আরো মজবুত হবে । লোকসভা ভোটের ফল আরো ভালো হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement