এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপূজার কমিটি গঠন নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কাঁকসা, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

By Eaibanglai - September 10, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপূজার কমিটি গঠন নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কাঁকসা, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  দুর্গাপূজার আয়োজনের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূল ও বিজেপির রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের দুবরাজপুর কলোনি এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের উপপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়া এবং পাল্টা বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে। উত্তেজনা ছড়ালে উপপ্রধানের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায় দুবরাজপুর কলোনি এলাকার একটি দুর্গাপূজা কমিটির বৈঠককে কেন্দ্র করে। বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি শচীন বিশ্বাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা পুরোনো পূজাকমিটিতে এলাকার নতুন প্রজন্মের ছেলেদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই দাবি তোলা মাত্রই পুরোনো কমিটির সদস্যরা তাঁদের হুমকি দেয়। অভিযোগ, এরপরই তৃণমূলের উপপ্রধান গোপাল সরকারকে সঙ্গে নিয়ে শচীন বিশ্বাসের ওপর চড়াও হয় শাসকদলের কর্মী-সমর্থকেরা এবং তাঁকে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। প্রতিবাদ করতে গেলে এলাকার মহিলাদের দিয়েও তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

বিজেপি নেতার ওপর হামলার খবর ছড়াতেই পালটা ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। অভিযোগ, এরপরই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা তৃণমূলের উপপ্রধান গোপাল সরকারের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে। অন্যদিকে, তৃণমূল আশ্রিত কর্মী-সমর্থকদের পরিবারের দাবি, বিজেপির লোকজনই উলটে তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করেছে এবং তাঁদের ছেলেদের অন্যায়ভাবে আটকে রেখেছিল।

ঘটনার খবর পেয়ে মলানদিঘী ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে যাতে কোনো অশান্তি না ঘটে, তার জন্য পুলিশি টহল জারি রয়েছে। উভয়পক্ষই কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement