এই বাংলায়

কাঁকসায় বন্য় জন্তুর আক্রমণে জখম প্রায় ২০ জন

By Eaibanglai - December 27, 2024
— Advertisement —
Advertisement
কাঁকসায় বন্য় জন্তুর আক্রমণে জখম প্রায় ২০ জন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসার দেবশালার জঙ্গলে বন্য জন্তুর আক্রমণে জখম হলেন প্রায় ২০ জন। বনদপ্তরের পক্ষ থেকে জখমদের প্রথমে পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১২ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে একজন মহিলা ও একজন পুরুষের জখম বেশি থাকায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনা সূত্রে জানা যায় আজ সকালে প্রাতঃভ্রমণে ও কাজের জন্য অনেকেই বেড়িয়েছিলেন। সেই সময় দেবশালা জঙ্গল লাগোয়া এলাকায় হঠাৎই একটি বন্য প্রাণী পথ চলতি সাধারণ মানুষের উপর আক্রম করে। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রাণীটি অনেকটা কুকুরের মতো দেখতে ছিল। খবর পেয়ে এলাকায় ছুটে যায় বনদপ্তরের কর্মীরা। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ওই প্রাণীটির খোঁজ শুরু করে। পরে জানা যায় গ্রামবাসীরা ওই প্রাণীটিকে মেরে ফেলেছে।

বনকর্মীদের প্রাথমিক অনুমান প্রাণীটি হায়না বা শিয়াল হতে পারে। পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বনদপ্তর।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement