এই বাংলায়

জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিবাদ, মর্মান্তিক পরিণতি

By Eaibanglai - September 06, 2024
— Advertisement —
Advertisement
জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিবাদ, মর্মান্তিক পরিণতি

সংবাদদাতা,বাঁকুড়াঃ– জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিবাদ এক মর্মান্তিক পরিণতি এনে দিল। বিবাদের জেরে নিজের দাদাকে খুনের উভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনা খাতড়া শহরের রবীন্দ্র সরণী এলাকার।

মৃতের নাম নাড়ু রজক (৫৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, খাতড়ার রবীন্দ্র সরণীর বাড়িতে আলাদা আলাদাভাবে থাকতেন মৃত নাড়ু রজক ও তার ভাই ভজন রজকের পরিবার। তাদের বাবা, মা ও আরও এক ভাইও ওই বাড়িতেই আলাদা থাকেন। পারিবারিক সূত্রে জানা গেছে দুই ভাইয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ দীর্ঘদিনের। বুধবার রাতে তা চরমে উঠলে দুজনের মধ্যে মারামারি বেধে যায়। এরই মধ্যে ভজন রজক তার দাদার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন নাড়ু রজক। গুরুতর আহত অবস্থায় তাকে খাতড়া মহকুমা হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। একই সঙ্গে ওই মারধোরের ঘটনায় মৃত নাড়ু রজকের স্ত্রী ও মেয়ে আহত হন। বর্তমানে তারা দু’জনেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে মৃত নাড়ু রজকের শ্যালিকা শ্রীতুল রজক অভিযুক্ত ভজন রজকের বিরুদ্ধে তার দাদাকে খুনের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে খাতড়া থানার পুলিশ অভিযুক্ত ভাইকে গ্রেফতার করে এদিন খাতড়া মহকুমা আদালতে পেশ করে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement