এই বাংলায় খেলাধুলা দক্ষিণ বাংলা

জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য, পদক জিতল পূর্ব বর্ধমানের তিন কন্যা

By Eaibanglai - October 05, 2026
— Advertisement —
Advertisement
জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য,  পদক জিতল পূর্ব বর্ধমানের তিন কন্যা

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- ইস্ট ইন্ডিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং জোনাল ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে গত ৩ ও ৪ অক্টোবর, ২০২৬ বিহারের পাটনার সেন্ট ডমিনিক স্যাভিও হাই স্কুলে অনুষ্ঠিত হলো "৬ষ্ঠ কে.আই.ও ইস্ট জোন ক্যারাটে-ডো চ্যাম্পিয়নশিপ ২০২৬"।

এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা—এই চারটি রাজ্য থেকে প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানিয়েছেন যে, এই প্রতিযোগিতায় সেইসিনকাই পূর্ব বর্ধমান থেকে মোট ৭ জন প্রতিযোগী পশ্চিমবঙ্গ রাজ্য দল - ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের অফ বেঙ্গলের হয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। এর মধ্যে ৩ জন প্রতিযোগী দুর্দান্ত প্রদর্শন করে মোট ৩টি রৌপ্য পদক অর্জন করেছে।

পদকজয়ী প্রতিযোগীরা হল - অয়ন্তিকা সাহা (রৌপ্য - ১১ বছর -৪৫ কেজি মহিলা কুমিতে), বৈদ্যুতি মন্ডল (রৌপ্য - ১৩ বছর মহিলা কাতা) এবং স্নেহাশ্রী দাস (রৌপ্য - ক্যাডেট ১৪/১৫ বছর +৬১ কেজি মহিলা কুমিতে)।

দেবাশিসবাবু আরও বলেন, "ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অনুমোদিত এই ইস্ট ইন্ডিয়া জোনাল প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার এই ক্যারাটে খেলোয়াড়দের সাফল্যে আমরা সকলে অত্যন্ত খুশি ও গর্বিত।"

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement