এই বাংলায় দক্ষিণ বাংলা

উৎসবের মরশুমে মূল্যবৃদ্ধি রুখতে আসানসোলের বাজারে প্রশাসনের বিশেষ অভিযান

By Eaibanglai - November 11, 2026
— Advertisement —
Advertisement
উৎসবের মরশুমে মূল্যবৃদ্ধি রুখতে আসানসোলের বাজারে প্রশাসনের বিশেষ অভিযান

সংবাদদাতা,আসানসোলঃ-  উৎসবের মরশুমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রুখতে কোমর বেঁধে নামল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। বুধবার কুলটি বিধানসভার নিয়ামতপুর ও বরাকর বাজারে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বিশেষ যৌথ অভিযান চালানো হয়।

এদিনের এই অভিযানে খাদ্য বিপণন দপ্তর, ফুড সেফটি, কনজিউমার অ্যাফেয়ার্স এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক এবং স্থানীয় পুলিশও এই অভিযানে অংশ নেয়।

এদিনের অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে চিনির দাম, মজুত এবং বিক্রয়মূল্য খতিয়ে দেখা। উৎসবের মরশুমে চিনির চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে কোনও ব্যবসায়ী যাতে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দাম আদায় করতে না পারেন, সেদিকে বিশেষ নজর দেন আধিকারিকরা।  নিয়ামতপুর ও বরাকর বাজারের বিভিন্ন খুচরো দোকান ও পাইকারি ব্যবসায়ীদের গুদামে গিয়ে চিনির মজুত এবং বিক্রয়মূল্য খতিয়ে দেখেন আধিকারিকরা। অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা-ও পরীক্ষা করা হয়।

অভিযান চলাকালীন খাদ্য বিপণন দপ্তরের সচিব শ্রাবণী চক্রবর্তী জানান, নিয়ামতপুর বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চিনির দাম ও মজুত খতিয়ে দেখে বড় ধরনের কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে ব্র্যান্ডের ভিন্নতা এবং পরিবহণ খরচের কারণে বিক্রয়মূল্যে সামান্য পার্থক্য থাকতে পারে।

তিনি আরও স্পষ্ট জানান যে, আপাতত বাজারে চিনির দামের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। কোথাও নিয়মবহির্ভূতভাবে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখা হবে। আগামী দিনেও নিয়ামতপুর ও বরাকর-সহ জেলার বিভিন্ন বাজারে এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement