এই বাংলায় খেলাধুলা দক্ষিণ বাংলা

সুস্থ জীবনের বার্তা দিতে কুলটি নেক্সটজেনের উদ্যোগে আয়োজিত হল মিনি ম্যারাথন

By Eaibanglai - October 02, 2026
— Advertisement —
Advertisement
সুস্থ জীবনের বার্তা দিতে কুলটি নেক্সটজেনের উদ্যোগে আয়োজিত হল মিনি ম্যারাথন

সংবাদদাতা,আসানসোলঃ- তরুণ প্রজন্মকে সুস্থ জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করতে এক অনন্য উদ্যোগ দেখা গেল কুলটিতে। 'কুলটি নেক্সটজেন'-এর উদ্যোগে কুলটি ক্লাব প্রাঙ্গণ থেকে একটি মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। শুক্রবার সকালে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই দৌড় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার। তিনি নিজে সবুজ পতাকা দেখিয়ে এই মিনি ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা করেন। বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। স্বাস্থ্যকর জীবন ও ফিটনেসের বার্তা নিয়ে আয়োজিত এই দৌড়ে এলাকার বহু তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ম্যারাথনে তরুণ ও তরুণীদের জন্য আলাদা দুটি বিভাগে এই দৌড়ের আয়োজন করা হয়েছিল। তরুণীদের জন্য ৩ কিলোমিটার ও তরুণদের জন্য ৫ কিলোমিটার দৌড়ের ব্যবস্থা করা হয়।

অংশগ্রহণকারী ছাত্র ও যুব সমাজকে উৎসাহিত করতে এদিন অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস ও শৃঙ্খলা বোধ জাগিয়ে তোলাই ছিল এই মিনি ম্যারাথনের মূল উদ্দেশ্য। যুব সমাজকে সুস্থ ও সচল রাখতে আগামীদিনেও এই ধরনের আরও নানাবিধ স্বাস্থ্য ও ক্রীড়ামূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement