এই বাংলায় দক্ষিণ বাংলা

নিয়ামতপুরে তৃণমূলে বড়সড় ভাঙন, প্রায় ১৫০ জন কর্মী-সমর্থকের কংগ্রেসে যোগদান

By Eaibanglai - October 12, 2026
— Advertisement —
Advertisement
নিয়ামতপুরে তৃণমূলে বড়সড় ভাঙন, প্রায় ১৫০ জন কর্মী-সমর্থকের কংগ্রেসে যোগদান

সংবাদদাতা,আসানসোলঃ- কুলটি বিধানসভার নিয়ামতপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন।  এলাকার উন্নয়নমূলক কাজের অভাব এবং স্থানীয় নেতৃত্বের ওপর পুঞ্জীভূত ক্ষোভের কারণে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন প্রায় ১৫০ জন পুরুষ ও মহিলা কর্মী-সমর্থক। যোগদানকারীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তারা  দলের কাজে বঞ্চিত হয়ে পড়ছিলেন।

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এদিন একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নতুন যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জেলা নেতৃবৃন্দ। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কংগ্রেসের মূল আদর্শ ও নীতির প্রতি ভরসা রেখেই এই কর্মী-সমর্থকেরা দল পরিবর্তন করেছেন। এই গণ-যোগদানের ফলে আগামী দিনে কুলটি অঞ্চলে কংগ্রেসের সাংগঠনিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement