উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

সপ্তম বেতন কমিশনের কাজে গতি আনতে এবার মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও তথ্য তলব রাজ্য সরকারের

By Eaibanglai - November 19, 2026
— Advertisement —
Advertisement
সপ্তম বেতন কমিশনের কাজে গতি আনতে এবার মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও তথ্য তলব রাজ্য সরকারের

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের পর এবার বেতন পরিকাঠামো পর্যালোচনার কাজে আরও একধাপ এগোল পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যের সমস্ত সরকার-পোষিত বেসরকারি মাদ্রাসার (Non-Government, Aided Madrasahs) শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যাবতীয় তথ্য চেয়ে পাঠাল মাদ্রাসা শিক্ষা দফতর

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের গত ৩০ সেপ্টেম্বরের নির্দেশিকার ভিত্তিতে সপ্তম বেতন কমিশনের কাজের জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রতিটি জেলার ডিআই-দের নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁদের অধীনে থাকা সরকার-পোষিত বেসরকারি মাদ্রাসাগুলির সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তথ্য একটি নির্দিষ্ট এক্সেল ফরম্যাটের ডেটা-শিটে পূরণ করে আগামী ২৭ নভেম্বর, ২০২৬-এর মধ্যে দফতরে জমা দিতে হবে।

এই কাজ যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসক (সংখ্যালঘু) এবং জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের (DOMA) সংশ্লিষ্ট ডিআই-দের সঙ্গে সমন্বয় রেখে বিষয়টি তদারকি করার কথাও জানানো হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement