এই বাংলায় দক্ষিণ বাংলা

বড় রদবদল নবান্নে, কৃষি থেকে দমকল—একাধিক দফতরে সচিব বদল, অর্থে বাড়তি দায়িত্ব পবন কাদিয়ানের

By Eaibanglai - September 09, 2026
— Advertisement —
Advertisement
বড় রদবদল নবান্নে, কৃষি থেকে দমকল—একাধিক দফতরে সচিব বদল, অর্থে বাড়তি দায়িত্ব পবন কাদিয়ানের

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- নবান্নে ফের শীর্ষস্তরের আমলাতান্ত্রিক রদবদল। মঙ্গলবার জারি হওয়া রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিব পর্যায়ে বদলি ও অতিরিক্ত দায়িত্বের ঘোষণা করা হয়েছে। কৃষি, দমকল, ভূমি ও ভূমি সংস্কার, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার এবং অর্থ দফতরে এই রদবদল কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে অর্থ দফতরের সচিব দেবী প্রসাদ করণমকে কৃষি দফতরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীণাকে দমকল ও জরুরি পরিষেবা দফতরের প্রধান সচিব করা হয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনে, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতরের প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তিনি ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন।

অর্থ দফতরেও বাড়ানো হয়েছে দায়িত্ব। রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনার তথা ইন্সপেক্টর জেনারেল পবন কাদিয়ানকে অর্থ (বাজেট) দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। একই সঙ্গে তিনি ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টসের ডিরেক্টর, পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্সের ডিরেক্টর এবং রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনারের অতিরিক্ত দায়িত্বও বহাল রাখবেন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সক্ষম কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই নিয়োগ ও দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকেরা তাঁদের নতুন দায়িত্ব পালন করবেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement