উত্তর বাংলা এই বাংলায়

মালদহে ট্যাব কেলেঙ্কারিতে সিআইডির জালে স্কুলের প্রধান শিক্ষক ও করণিক

By Eaibanglai - August 22, 2026
— Advertisement —
Advertisement
মালদহে ট্যাব কেলেঙ্কারিতে সিআইডির জালে স্কুলের প্রধান শিক্ষক ও করণিক

সন্তোষ কুমার মণ্ডল,মালদহঃ-  রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ট্যাব কেনার টাকা জালিয়াতির ঘটনায় বড়সড় পদক্ষেপ করল রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মালদহ জেলার হবিবপুর থানার অন্তর্গত কেন্দপুকুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং স্কুলের এক করণিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দুলাল মণ্ডল (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) এবং রাজেশ চৌধুরী (করণিক)।

পুলিশ ও সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের ৯১ জন পড়ুয়ার ট্যাব কেনার জন্য বরাদ্দ সরকারি টাকা নির্দিষ্ট উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে না গিয়ে অন্য ভুয়ো অ্যাকাউন্টে চলে যায়। এই বিপুল পরিমাণ টাকা কীভাবে এবং কার নির্দেশে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হলো, তা নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল। প্রাথমিক তদন্তের পর সরকারি পোর্টালের তথ্য বিকৃতি ও আর্থিক তছরুপের সঙ্গে এই দুই স্কুল কর্তার সরাসরি যোগসূত্র মেলায় শুক্রবার তাদের গ্রেফতার করেন সিআইডির গোয়েন্দারা।

রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর ট্যাব কেলেঙ্কারি সংক্রান্ত পুরনো মামলাগুলির তদন্তে নতুন করে গতি এনেছে সিআইডি। ধৃত দুই অভিযুক্তকে ইতিমধ্যেই মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার গভীরে পৌঁছাতে এবং এই চক্রের সঙ্গে অন্য কোনো রাঘববোয়াল বা সাইবার অপরাধী জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। শিক্ষাজগতের সঙ্গে যুক্ত দায়িত্বশীল ব্যক্তিদের এমন জালিয়াতি চক্রে জড়িয়ে পড়ার ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement