সংবাদদাতা, বাঁকুড়াঃ- সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-বিষ্ণুপুর রাজ্য সড়কের উপর বাঁকুড়া শহরের কেরানীবাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে একটি লরি বছর ৪৫ এর ঐ ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বাঁকুড়া বিষ্ণুপুর রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি আটক করতে পারলেও চালক, খালাসি পলাতক। এলাকাবাসীর পক্ষ থেকে ঐ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তায় বাম্পার তৈরীর ব্যবস্থা করার দাবী জানিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর
By Eaibanglai
-
March 17, 2020
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —